০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ আমলে শুরু হওয়া প্রকল্পের সময়সীমা ছিল না: ডা. রাশেদ আল মাহামুদ তিতুমীর

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:২২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • 3

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা. রাশেদ আল মাহামুদ তিতুমীর বলেছেন, ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হলেও তার শেষ হওয়ার কোনো সীমা নির্ধারণ ছিল না। এতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেত।

তিনি রাজবাড়ীর পাংশা ও ঝিনাইদহের শৈলকুপার গড়াই নদীর উপর নির্মাণাধীন নাদুরিয়া গড়াই সেতু পরিদর্শনে এসে এ কথা বলেন।

উপদেষ্টা ডা. রাশেদ আল মাহামুদ তিতুমীর বলেন, ২০২০ সালে এই সেতুর কাজ শুরু হলেও ২০২৬ সাল পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি, অথচ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের মধ্যে। তিনি আরও বলেন, এই সেতুর মতো সারাদেশে পতিত সরকার প্রকল্প ব্যয় বৃদ্ধি করে জনগণের উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। সেখান থেকে মুক্তি পেতে আমরা সঠিক সময়ে প্রকল্প শেষ করতে কাজ করছি।

তিনি বিশ্বাস করেন, কথা নয় কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হয়। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে তাঁরা কাজ করছেন।

এ সময় আইন মন্ত্রী ও ঝিনাইদহ-৪ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো: আসাদুজ্জামান বলেন, ঠিকাদার এবং প্রশাসনকে নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। সেতুর কাজ যেহেতু ৭০ ভাগ শেষ হয়েছে, তাই আগামী ৭ নভেম্বর এই সেতু উদ্বোধন করা সম্ভব হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুর সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বিএনপি নেতা ইমরান হোসেন প্রমুখ।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল

ফ্যাসিবাদ আমলে শুরু হওয়া প্রকল্পের সময়সীমা ছিল না: ডা. রাশেদ আল মাহামুদ তিতুমীর

আপডেট সময়ঃ ১১:২২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬