০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বুকে চাপা কষ্ট নিয়ে জাতীয় সংসদ নির্বাচন মেনে নিয়েছি : ডাঃ শফিকুর রহমান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১০:৫২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • 2

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে। আমরা বুকে চাপা কষ্ট নিয়ে জাতীয় সংসদ নির্বাচন মেনে নিয়েছি। আমাদেরকে এখন মানুষ দেখলে বলে ভোট দিলাম আপনাদেরকে আর সরকার গঠন করলে অন্য দল। এসময় তিনি সরকারের নিয়োগ দেওয়া প্রশাসক বাতিল করে অবিলম্বে স্থানীয় নির্বাচনের দাবি জানান।

তিনি সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তোলাপুর গ্রামে নিজ বাড়িতে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এসময় জামায়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মাত্র দেড়-দুই বছর আগে ‘জুলাই’ ঘটেছে। জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা করলে সারাদেশের মানুষ, সেই জুলাইয়ের যোদ্ধারা আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না, আপনাদের পরিণতি ফ্যাসিবাদীদের মতো হোক। ডা. শফিকুর রহমান বলেন, সরকার আমাকে গাড়ি দিতে চেয়েছিলো, আমি নেইনি। আমার নিজের একটি ছোট গাড়ি আছে। সরকার যে বাড়িটি দিয়েছে, সেখানে আমি থাকবো না- এটি কেবল রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হবে।

তিনি আরও বলেন, আমাদের কোনো কর্মী-সমর্থক বা শুভাকাঙ্ক্ষী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কল্যাণে সরকার যে ইতিবাচক উদ্যোগ নেবে, আমরা তা সহযোগিতা করবো। কিন্তু জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত এলে আমরা পরামর্শ দেবো। না মানলে প্রতিবাদ, আর তাতেও কাজ না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিরোধী দল হিসেবে এখানেই আমাদের দায়িত্ব এখানে কোনো ছাড় দেওয়া হবে না।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভারতে হলো ব্রেন টিউমারের দ্বিতীয় অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি

বুকে চাপা কষ্ট নিয়ে জাতীয় সংসদ নির্বাচন মেনে নিয়েছি : ডাঃ শফিকুর রহমান

আপডেট সময়ঃ ১০:৫২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬