০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে স্থল-হামলার কথা মুখেও আনবেন না: মার্কিন সেনা কর্মকর্তা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • 25

একজন মার্কিন সিনিয়র সেনা-কর্মকর্তা তার দেশের সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন- ইরানে স্থল হামলার কথা মুখেও আনবেন না। খবর- পার্সটুডে।

ইরাক ও আফগানিস্তানে মার্কিন স্থল-অভিযানের কমান্ডার হিসেবে অভিজ্ঞতার অধিকারী মার্কিন সিনিয়র সেনা-কর্মকর্তা ব্রিগেডিয়ার স্টিভ এন্ডারসন বলেছেন, এমনকি ইরানে স্থল-সেনা পাঠানোর কথা বলাটাও এক চরম বিপর্যয়ের কারণ হবে। 

‘এম এস নাও’ নামের একটি সংবাদ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এন্ডারসন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরামর্শদাতারা বৃহত্তম ভূ-রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি করেছেন আমাদের দেশকে। তারা পুরোপুরি নিকৃষ্টভাবে এই যুদ্ধ পরিচালনা করেছেন। 

ব্রিগেডিয়ার স্টিভ এন্ডারসন আরও বলেছেন, আমরা এখনও ইরানকে ভালোভাবে চিনি না, তারা পরাজয়ের ষোলকলা আমাদের জন্য বয়ে আনতে ও আমাদের চেয়ে এগিয়ে থাকতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। 

তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় গোবেচারা হয়ে-পড়া ট্রাম্প ইরানের দ্বীপগুলোতে বিশেষ করে খার্গ দ্বীপে স্থল-হামলার পাঁয়তারা করছেন যাতে হরমুজ প্রণালি নিয়ে দর কষাকষির গুরুত্বপূর্ণ হাতিয়ার অর্জন করা যায়। অথচ বিশেষজ্ঞদের মতে এমন একটি ভুল ট্রাম্পের জন্য কাজ আরও কঠিন করে তুলবে এবং হাজার হাজার মার্কিনির জীবন বিপদাপন্ন হবে।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ইরানে স্থল-হামলার কথা মুখেও আনবেন না: মার্কিন সেনা কর্মকর্তা

আপডেট সময়ঃ ০৬:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬