০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ বছরের শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ, কিশোর আটক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • 15

রাঙ্গামাটিতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাঙ্গামাটি শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১ মে) দুপুরে অভিযুক্ত কিশোরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শিশুটি বাড়ির বাইরে রাস্তায় খেলছিল। এসময় অভিযুক্ত কিশোর (সম্পর্কে চাচাতো ভাই) তাকে জোর করে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফেরার পর তার বড় বোন শারীরিক আঘাত ও রক্তক্ষরণ দেখতে পেয়ে পরিবারকে জানান।

শিশুটিকে প্রথমে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবা-মা চিকিৎসার জন্য বর্তমানে রাঙ্গামাটির বাইরে আছেন। তারা এসে লিখিত অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরমান খান/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

৭ বছরের শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ, কিশোর আটক

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬