মদিনার
প্রান্তরে
এক
অদ্ভুত
দৃশ্য।
পণ্যে
বোঝাই
সাতশো
উট
শহরে
প্রবেশ
করছে
একসঙ্গে।
উৎসুক
হয়ে
উঠল
মানুষ।
এত
উটের
শব্দে
মুখরিত
হয়ে
উঠেছে
জনপদ।
চারপাশ
থেকে
ভিড়
জমিয়েছে
মানুষ।
সবার
একটাই
প্রশ্ন—এ
কার
কাফেলা?
উত্তর
এল,
আব্দুর
রহমান
ইবনে
আউফের।
মাত্র
বছর
কয়েক
আগেই
যিনি
মদিনায়
পা
রেখেছিলেন
সম্পূর্ণ
শূন্য
হাতে।
(সিয়ারু
আলামিন
নুবালা,
১/৫০)
হিজরতের
পর
রাসুল
(সা.)
মুহাজির
ও
আনসারদের
মধ্যে
ভ্রাতৃত্বের
বন্ধন
তৈরি
করে
দিয়েছিলেন।
সে
সূত্রে
আব্দুর
রহমানের
ভাই
হলেন
আনসার
সাহাবি
সাদ
ইবনে
রবি।
সাদ
বললেন,
‘ভাই,
আমি
মদিনার
সবচেয়ে
সম্পদশালীদের
একজন।
আজ
থেকে
আমার
সম্পদের
অর্ধেক
তোমার।
এমনকি
আমার
দুই
স্ত্রীর
মধ্যে
যাকে
তোমার
পছন্দ
হয়
বলো,
তাকে
তালাক
দিই।
তুমি
বিয়ে
করে
নাও।’
আব্দুর
রহমান
হাসলেন।
বললেন,
‘আল্লাহ
তোমার
সম্পদে
বরকত
দিন।
আমার
কিছু
লাগবে
না
ভাই।
তুমি
শুধু
আমাকে
বাজারের
পথটা
দেখিয়ে
দাও’।
(সহিহ
বুখারি,
হাদিস:
৩৭৮০)
এডমিন 


















