০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যস্ফীতির লাগাম ৭.৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • 5

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন। তিনি নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা। ব্যয় ও আয়ের ব্যবধান মিলিয়ে ঘাটতি দাঁড়াতে পারে দুই লাখ ৪৩ হাজার কোটি থেকে দুই লাখ ৫১ হাজার কোটি টাকার মধ্যে, যা দেশি ও বৈদেশিক ঋণের মাধ্যমে মেটানোর পরিকল্পনা রয়েছে।

বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যে কিছুটা শিথিলতা এবং মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনীতিকে একটি বৃহৎ প্রবৃদ্ধির পথে নেওয়ার লক্ষ্যও তুলে ধরা হয়।

এমওএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিনিয়োগ আকর্ষণে ব্যবসা সেবা ৭ দিনে দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

মূল্যস্ফীতির লাগাম ৭.৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ

আপডেট সময়ঃ ১২:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬