০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুল হক প্রসঙ্গে নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • 3

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে সংসদে নিজের মন্তব্য একপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেওয়া) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার জাতীয় সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সংসদকে এ তথ্য জানান।

এর আগে গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের বক্তব্যে মামুনুল হকের প্রসঙ্গে এসেছিল। তিনি বলেছিলেন, ‘মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন।… কিন্তু তিনি যে গাজীপুরে একটি নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে, সেটা আসলে কী ছিল?’

বৃহস্পতিবারই খোন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছিলেন স্পিকার। সেদিন স্পিকার বলেছিলেন, ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, চাই না আমরা।’

আজ রোববার অধিবেশনের শুরুতে স্পিকার সংসদে বলেন, গত বৃহস্পতিবার ঢাকা-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে, কথিত পরকীয়া সম্পর্কে দু-একটি মন্তব্য করেছেন। যেটি অনভিপ্রেত। যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। তাই আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছি।’

স্পিকার আরও বলেন, ‘আমারও একটি বক্তব্য উল্লেখ করেছিলাম; বলেছিলাম, কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্যে এসেছিল। সে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়, এটিকেও এক্সপাঞ্জ করা হলো।’

বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘যার পক্ষে এখানে এসে নিজেকে “ডিফেন্ড” করা সম্ভব নয়, তাঁর উদ্দেশে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না, এটাই আশা করি।’

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আ’ লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ

মামুনুল হক প্রসঙ্গে নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

আপডেট সময়ঃ ১২:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬