০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পানির মটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 2

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কর চাদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ ওই গ্রামের রফিক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল একই গ্রামের মোস্তফার বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বুধবার দুপুরে ওই বাড়ির পানির মটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রাশিদুল।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য, ডা. শাফীকে নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

রাজবাড়ীতে পানির মটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট সময়ঃ ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬