০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুর

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 54

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় নুরকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়। 

নূরুল হক নুর ছাড়াও আহতদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২),  সদস্য হাসান তারেক (২৮), ঢাকা উত্তর শাখার সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া (৩০), নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মেহবুবা ইসলাম (৩০) ও পুলিশ পরিদর্শক আনিসুর রহমান (৪২)।

‎আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া গণধিকার পরিষদের ইমরান বলেন, আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের ওপর ইট পাটকেল ছুড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আমাদের গণধিকার পরিষদের চারজন নেতাকর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। 

‎ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিজয়নগর এলাকা থেকে আহত অবস্থায় গণঅধিকার পরিষদের চারজন ও একজন পুলিশের পরিদর্শককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বাঁধন/সিইচা/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুর

আপডেট সময়ঃ ০৬:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫