০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ব পালনকালে মারা গেলেন পুলিশের এসআই

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 50

পুলিশ ক্যাম্পের দায়িত্ব পালনকালে এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যুর ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার নাম আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেন ভূঁইয়া মারা যান। তার হার্টে সমস্যা ছিলো।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরের দিকে মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা আলমগীর ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক।

বাঁধন/সিইচা/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

দায়িত্ব পালনকালে মারা গেলেন পুলিশের এসআই

আপডেট সময়ঃ ১১:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫