১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে আবিদের পোস্ট, ‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৯:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 47

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশের সময় মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, ডাকসুর পাঁচটি হলের ফলাফল ঘোষণা হয়ে গেছে। ওই সময়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ৭,০৭৬ ভোট, আর আবিদুল ইসলাম খান পেয়েছেন ১,৭৮৯ ভোট।

ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান লিখেছেন, “পরিকল্পিত কারচুপি এই ফলাফলের বিষয়ে দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

এর আগে রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ভোটফল ঘোষণা শুরু হয়।

দীর্ঘ ছয় বছরের বিরতির পর অনুষ্ঠিত মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও চরম আগ্রহ লক্ষ্য করা গেছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

মধ্যরাতে আবিদের পোস্ট, ‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’

আপডেট সময়ঃ ০৯:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫