০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ সদস্য আটক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • 0

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক ইউপিডিএফ সদস্যের নাম ঝিমিত চাকমা (৫০)। তিনি উপজেলা শাখার সংগঠক বলে দলটির সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, ঝিমিত চাকমার বিরুদ্ধে হত্যা,অপহরণসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

ঝিমিত চাকমাকে আটকের বিষয়টি গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকালে পাইনংপাড়া এলাকায় দুটি সশস্ত্র দলের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বন্দুকধারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ঝিমিত চাকমাকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, ঝিমিত চাকমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানতে চাইলে ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, ঝিমিত চাকমা তাঁদের উপজেলা সংগঠক। তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ সদস্য আটক

আপডেট সময়ঃ ১২:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬