২০২৪
সালে
জাপানের
ন্যাশনাল
অ্যাস্ট্রোনমিক্যাল
অবজারভেটরির
কো
আরিমাতসুর
নেতৃত্বে
একদল
বিজ্ঞানী
এক
বিরল
সুযোগ
কাজে
লাগান।
তাঁরা
দেখেন,
এই
প্লুটিনোটি
একটি
দূরবর্তী
নক্ষত্রের
সামনে
দিয়ে
অতিক্রম
করছে,
যাকে
বলা
হয়
নাক্ষত্রিক
গ্রহণ।
জাপানের
তিনটি
ভিন্ন
স্থান
থেকে
গবেষকেরা
এই
দৃশ্য
ধারণ
করেন।
সাধারণত
কোনো
বায়ুমণ্ডলহীন
পাথুরে
বস্তু
যখন
কোনো
তারার
আলো
ঢেকে
দেয়,
তখন
সেই
আলো
হঠাৎ
নিভে
যায়
এবং
গ্রহণ
শেষে
হঠাৎ
জ্বলে
ওঠে।
কিন্তু
২০০২
এক্সভি৯৩-এর
ক্ষেত্রে
দেখা
যায়,
পূর্ণ
গ্রাসের
প্রায়
১.৫
সেকেন্ড
আগে
এবং
পরে
নক্ষত্রের
আলো
সরাসরি
নিভে
না
গিয়ে
ধীরে
ধীরে
ম্লান
হয়েছে
ও
ধীরে
ধীরে
ফিরে
এসেছে।
আলোর
এই
ক্রমিক
হ্রাস
ও
বৃদ্ধি
তখনই
সম্ভব,
যদি
নক্ষত্রের
আলো
কোনো
বায়ুমণ্ডলের
ভেতর
দিয়ে
যাওয়ার
সময়
প্রতিসরিত
হয়।
এডমিন 

















