পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতেই উঠলো বড় অভিযোগ। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে ভোট দিলে সেটি বিজেপি প্রার্থীর পক্ষে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মুসলিম প্রধান আসন মুর্শিদাবাদের একটি কেন্দ্রের ভোটাররা। এর জেরে সেখানে সাময়িকভাবে বন্ধ রাো হয় ভোটগ্রহণ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মুর্শিদাবাদের বড়ঞায় ইভিএমে এই কারচুপির অভিযোগ উঠেছে। ভোটাররা জানিয়েছেন, ১৮৬ নম্বর বড়ঞার গোদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সেটি চলে যাচ্ছে বিজেপিতে।
ইভিএমে এক নম্বরে রয়েছে তৃণমূল প্রার্থী প্রতিমা রজকের নাম এবং চার নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী সুখেনকুমার বাগদির নাম। ভোটারদের অভিযোগ, এক নম্বর বোতাম টিপলে চার নম্বরে ভোট হয়ে যাচ্ছে।
কয়েকজন ভোটার এই অভিযোগ তোলার পরপরই ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল প্রার্থী প্রতিমা রজক। বিষয়টি জানানো হয় প্রিজাইডিং অফিসারকে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে কেন্দ্রের ভোটগ্রহণ। পরে নতুন মেশিন আনা হলে আবারও ভোট শুরু হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮
কেএএ/
এডমিন 










