০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সিনেমার ঘোষণা দিলেন তৌকীর, মঞ্চে আসবে ‘অজ্ঞাতনামা’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • 4

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ গতকাল রোববার (১৯ এপ্রিল) সকাল থেকেই ছিল উৎসবের রঙে রাঙানো। জাতীয় নাট্যশালার সামনে জমেছিল শিল্পী, সংস্কৃতিকর্মী, নাট্যজন ও দর্শকদের প্রাণবন্ত মিলনমেলা। উপলক্ষ ছিল দেশের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, নাট্যনির্দেশক ও লেখক তৌকীর আহমেদের ৬০ বছর পূর্তি উদযাপন।

দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শন ও নাট্যমঞ্চায়ন। তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে তৌকীর আহমেদের জনপ্রিয় চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’-কে নাট্যরূপে মঞ্চে আনার ঘোষণা। তার পাশাপাশি নতুন সিনেমা নির্মাণের ঘোষণাও ‍দিয়েছেন তৌকীর আহমেদে।

এই নন্দিত তারকা জানান, তার নির্মিত আলোচিত সিনেমা ‘অজ্ঞাতনামা’ এবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হবে। চলচ্চিত্রটির গল্প, মানবিক আবেদন ও সামাজিক বাস্তবতাকে নাট্যরূপ দিয়ে মঞ্চে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি শুনে উপস্থিত শিল্পী ও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, আজিজুল হাকিম, গাজী রাকায়েত, আবুল কালাম আজাদ, দীপা খন্দকার, আবুল হায়াত, আফজাল হোসেন, মাহফুজ আহমেদসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজন। তারা তৌকীর আহমেদের দীর্ঘ শিল্পযাত্রা, সৃজনশীলতা ও কর্মনিষ্ঠার প্রশংসা ও স্মৃতিচারণ করেন।

সকাল ১১টায় পিন্টু ঘোষের গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনার। সেখানে তৌকীর আহমেদের শিল্পভাবনা ও কাজ নিয়ে আলোচনা হয়।

বিকেলে প্রদর্শিত হয় ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্র। আর সন্ধ্যায় মঞ্চস্থ হয় তার নির্দেশিত ও অভিনীত নাটক ‘তীর্থযাত্রী’।

এমআই/এলআইএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ফিলিস্তিনপন্থিদের ওপর নজরদারিতে গোয়েন্দা ভাড়া ১২ বিশ্ববিদ্যালয়ের

নতুন সিনেমার ঘোষণা দিলেন তৌকীর, মঞ্চে আসবে ‘অজ্ঞাতনামা’

আপডেট সময়ঃ ০৬:০০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬