১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লোসাকে ছাড়িয়ে মেসির রেকর্ডের দিকে ছুটছেন এমবাপে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 4

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে গোল করে নতুন এক রেকর্ড গড়লেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। মঙ্গলবার নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেন তিনি।

এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এমবাপে। তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে এখন কেবল আর্জেন্টিনার লিওনেল মেসির ১৯ গোলের পেছনে রয়েছেন।

চলতি বিশ্বকাপে এমবাপের এটি পঞ্চম গোল। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করেছিলেন এই ফরাসি তারকা। নকআউট পর্বেও গোল করে দুর্দান্ত ছন্দ ধরে রাখলেন তিনি।

মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপে ১৭ গোল করে এমবাপে আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই ফরোয়ার্ড এখন নজর রাখছেন মেসির সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ডে।

এমএমআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ক্লোসাকে ছাড়িয়ে মেসির রেকর্ডের দিকে ছুটছেন এমবাপে

আপডেট সময়ঃ ১২:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬