০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষে ফ্রান্স

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 2

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর আবারও র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল ফ্রান্স। মঙ্গলবার বিশ্বকাপের নকআউট রাউন্ডে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর মেসির আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফিফা র‌্যাংকিংয়ে এক নম্বর অবস্থান পুনরুদ্ধার করেছে তারা।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এই জয়ে ফিফার রেটিং পদ্ধতিতে ৯.৪ পয়েন্ট অর্জন করে মোট ১৯১৬.২৪ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে আর্জেন্টিনার পয়েন্ট ১৯০৭.৪০, ফলে তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে।

লিওনেল স্কালোনির দল আগামী শুক্রবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের মুখোমুখি হবে। তবে ওই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও এই মুহূর্তে ফ্রান্সকে টপকে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠা সম্ভব নয়।

এর কারণ, ফিফার র‍্যাংকিং পয়েন্ট হিসাব করা হয় এমন একটি পদ্ধতিতে, যেখানে ম্যাচের সম্ভাব্য ফলাফলের গুরুত্ব বিবেচনা করা হয়। যে ম্যাচে জয় প্রত্যাশিত থাকে, সেই জয় থেকে তুলনামূলক কম পয়েন্ট পাওয়া যায়। আবার এমন ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে গেলে রেটিংয়ে বড় ধরনের ক্ষতি হয়।

বিশ্বকাপ শুরুর আগে পর্যন্ত ফ্রান্সই র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল। তবে টুর্নামেন্টের আগে প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে তারা তৃতীয় স্থানে নেমে যায়, আর আর্জেন্টিনা ও স্পেন তাদের ওপরে উঠে যায়।

বিশ্বকাপ শুরু করার সময় ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিল বর্তমানে উঠে এসেছে পঞ্চম স্থানে। ২০২৬ সালের মার্চ থেকে ম্যাচ চলাকালীন গোল হওয়ার সঙ্গে সঙ্গেই এই র‍্যাংকিং রিয়েল-টাইমে হালনাগাদ হচ্ছে। বাংলাদেশ রয়েছেন আগের সেই ১৮১ তম স্থানে। আরেকটি চমকপ্রদ তথ্য হলো, ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি কখনো।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০

১. ফ্রান্স: ১৯১৬.২৪ পয়েন্ট
২. আর্জেন্টিনা: ১৯০৭.৪০ পয়েন্ট
৩. স্পেন: ১৮৭৯.৫৮ পয়েন্ট
৪. ইংল্যান্ড: ১৮৪০.৪৬ পয়েন্ট
৫. ব্রাজিল: ১৮০৪.৯২ পয়েন্ট
৬. মরক্কো: ১৭৮৮.৮৬ পয়েন্ট
৭. নেদারল্যান্ডস: ১৭৭৫.৫৪ পয়েন্ট
৮. পর্তুগাল: ১৭৬৪.৮৬ পয়েন্ট
৯. মেক্সিকো: ১৭৫৪.৩০ পয়েন্ট
১০. বেলজিয়াম: ১৭৩৫.৪১ পয়েন্ট

আরআর/আইএইচএস/

ট্যাগঃ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষে ফ্রান্স

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬