০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভুরি ভুরি সুযোগ মিসের পর এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 5

ভুরি ভুরি সুযোগ নষ্টের পর প্রথমার্ধের শেষ সময়ে এসে গোল। কিলিয়ান এমবাপে এগিয়ে দিলেন ফ্রান্সকে। সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২ ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স।

নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে শুরুতে সুইডেন ইতিবাচক ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফ্রান্স।

প্রথমার্ধে ফ্রান্স বল দখলে ছিল ৭১ শতাংশের বেশি সময়। আক্রমণেও ছিল তাদের আধিপত্য। তবে ১৪টি শটের ৬টি লক্ষ্যে রাখলেও মাত্র একটিতে গোল পায় লে ব্লুজরা।

ম্যাচের ২০তম মিনিটে কিলিয়ান এমবাপে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর মাইকেল অলিজে দুর্দান্ত এক ওভারহেড কিকে গোলের খুব কাছাকাছি পৌঁছে যান। তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে, ভাগ্য সহায় হয় সুইডেনের গোলরক্ষক ইয়াকব উইডেল জেটারস্ট্রমের।

তবে বিরতির ঠিক আগে ফ্রান্সের ধারাবাহিক আক্রমণের ফল আসে। ছোট কর্নার থেকে দারুণ এক আক্রমণ সাজিয়ে এমবাপে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত কার্লিং শটে বল জড়ান দূরের জালে। তার এই গোলেই প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

এমএমআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভুরি ভুরি সুযোগ মিসের পর এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স

আপডেট সময়ঃ ১২:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬