০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ চাষিরা পুকুরের পানির মান বুঝবেন কীভাবে?

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 4

সামিন ইয়াসার

সকালে পুকুর পাড়ে গিয়ে যদি দেখেন কয়েকটা মাছ পানির ওপর ভেসে মুখ হাঁ করে আছে, বুঝে নিন বিপদ ঘটেছে আগের রাতেই। কারণটা প্রায় সব সময় একই—পানির নিচে অক্সিজেন কমে যাওয়া, শ্যাওলার আধিক্য কিংবা তলায় জমা বিষাক্ত গ্যাস। পোনা আর খাবারে যত টাকাই ঢালা হোক, চোখে না দেখা এই পানির পরিবর্তনই বেশিরভাগ ক্ষতির মূল কারণ। কয়েকটা লক্ষণ চিনে রাখলে এবং নিয়মিত একটু খেয়াল রাখলে এ ক্ষতি অনেকটাই এড়ানো যায়।

রাতে আর মেঘলা দিনে মাছ বেশি মরে কেন

পুকুরের অক্সিজেনের প্রধান উৎস দুটি—বাতাসের সংস্পর্শ আর শ্যাওলার সালোকসংশ্লেষণ। দিনে সূর্যের আলোয় শ্যাওলা অক্সিজেন তৈরি করে, কিন্তু রাত নামলেই উল্টো ঘটনা ঘটে। শ্যাওলা নিজেই মাছের মতো অক্সিজেন গ্রহণ করা শুরু করে। শ্যাওলা বেশি থাকলে রাতের শেষভাগে আর ভোরের দিকে অক্সিজেন সবচেয়ে কমে যায়। তাই মাছ মারা যাওয়ার ঘটনাও এ সময়েই বেশি ঘটে। টানা দুই-তিন দিন আকাশ মেঘলা বা কুয়াশাচ্ছন্ন থাকলে দিনের বেলাও একই সংকট তৈরি হতে পারে। কারণ তখন শ্যাওলা আলোর অভাবে অক্সিজেন তৈরি না করে উল্টো তা গ্রহণ করতে থাকে।

আরও পড়ুন

চাকরির পেছনে না ছুটে সমন্বিত চাষে সুমনের বছরে আয় ১৫ লাখ

পানির যে পাঁচটি বিষয় খেয়াল রাখবেন

  • ১. দ্রবীভূত অক্সিজেন—লিটারে অন্তত ৫ মিলিগ্রাম থাকা চাই; কমে গেলে মাছ খাওয়া কমিয়ে দেয়, বেশি কমলে দলে দলে মরে।
  • ২. পিএইচ—আদর্শ মাত্রা ৬.৫ থেকে ৮.৫; শ্যাওলার বিস্ফোরণ বা অতিরিক্ত বৃষ্টিতে হঠাৎ পিএইচ ওঠানামা করলে মাছ তা সহ্য করতে পারে না।
  • ৩. তাপমাত্রা—পানি গরম হলে অক্সিজেন ধরে রাখার ক্ষমতা কমে, তাই গরমকালে মাছ মরার ঘটনা বেশি দেখা যায়।
  • ৪. অ্যামোনিয়া—অতিরিক্ত খাবার, সার আর মাছের মল পচে তৈরি হয়; লিটারে ০.০৫ মিলিগ্রামের বেশি হলে মাছ খাওয়া বন্ধ করে, ফুলকা পচে যায়।
  • ৫. হাইড্রোজেন সালফাইড—তলার কাদা থেকে তৈরি পচা ডিমের গন্ধের ন্যায় এ গ্যাস মাছের জন্য মারাত্মক ক্ষতিকর।

যন্ত্রপাতি ছাড়াই বিপদ বোঝার উপায়

  • পানির রং হঠাৎ গাঢ় সবুজ হলে বুঝবেন শ্যাওলা বেড়ে গেছে।
  • পচা গন্ধ পেলে সতর্ক হোন—এটা বিষাক্ত গ্যাসের লক্ষণ।
  • মাছ স্বাভাবিকের চেয়ে বেশি ওপরে ঘোরাঘুরি করলে বা মুখ তুলে বাতাস খেতে চাইলে বুঝবেন অক্সিজেন কমে যাচ্ছে।
  • ভোরে মাছের নড়াচড়া কম মনে হলে গুরুত্ব দিয়ে দেখুন।

ঘরোয়া পরীক্ষা

দুপুরে পুকুরে কনুই পর্যন্ত (প্রায় দেড় ফুট) হাত ডুবিয়ে দেখুন। হাতের তালু স্পষ্ট দেখা গেলে পানি স্বচ্ছ, সমস্যা কম। মাত্র আধহাত (১০-১২ ইঞ্চি) ডোবাতেই তালু আর না দেখা গেলে বুঝবেন শ্যাওলা বা ঘোলাত্ব বেশি, রাতে অক্সিজেন সংকট হতে পারে।

আরও পড়ুন

চাকরি না পেয়ে উদ্যোক্তা হলেন নাঈম, ড্রাগনেই বাজিমাত

বিপদ এলে যা করবেন

  • পানি আন্দোলিত করা সবচেয়ে দ্রুত সমাধান—হাত, বাঁশ বা সাঁতার কেটে পানি নাড়ালে বাতাসের সংস্পর্শ বেড়ে অক্সিজেনও কিছুটা বাড়ে।
  • পানি বদলানোর সুযোগ না থাকলে বাজারের অক্সিজেন ট্যাবলেট বা পাউডার (যেমন- সোডিয়াম পারকার্বোনেট) জরুরি ভিত্তিতে ছিটাতে পারেন।
  • পিএইচ কমে গেলে শতাংশে ১-২ কেজি চুন দিন; মাছের ধকল আর গ্যাস কমাতে প্রতি শতাংশে ২০০-২৫০ গ্রাম সাধারণ লবণ বেশ কাজে দেয়।
  • হররা বা জাল টেনে তলার গ্যাস বের করুন, শুকনা মৌসুমে বাড়তি কাদা তুলে ফেলুন।

প্রযুক্তি যেভাবে সাহায্য করতে পারে

এখন এমন ছোট সেন্সর ডিভাইসের পরীক্ষা চালানো হচ্ছে; যা পুকুরের তাপমাত্রা, পিএইচ আর অক্সিজেনের মাত্রা নিয়মিত মাপে এবং সমস্যা দেখা দিলে মোবাইলে বার্তা পাঠায়। ফলে রাত জেগে পাহারা না দিয়েও চাষি ঘরে বসে পুকুরের অবস্থা বুঝতে পারেন, আর বিপদ এলে দ্রুত ব্যবস্থা নিতে পারেন।

প্রতিদিনের কিছু সহজ অভ্যাস

  • ভোরে আর সন্ধ্যায় দুবার পুকুর দেখুন, বিশেষত গরমকালে আর মেঘলা দিনে।
  • শ্যাওলা বাড়তে দেখলে সঙ্গে সঙ্গে কমানোর ব্যবস্থা নিন, একেবারে বেড়ে যাওয়া পর্যন্ত বসে থাকবেন না।
  • প্রয়োজনের বেশি মাছ ছাড়বেন না—মাছ যত বেশি, অক্সিজেনের চাহিদাও তত বেশি।
  • সম্ভব হলে একটা সাধারণ অ্যারেটর বা পানি আন্দোলিত করার ব্যবস্থা রাখুন, বিশেষ করে গরমের রাতে।

মাছ মরার পর কারণ খোঁজার চেয়ে আগেভাগে পানির আচরণ বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। পুকুর একটি জীবন্ত পরিবেশ—পানি যত স্বাস্থ্যকর থাকবে, মাছও তত নিরাপদ থাকবে। মাছ চাষির পরিশ্রমও তত সার্থক হবে।

লেখক: কৃষি ও প্রযুক্তি উদ্যোক্তা।

এসইউ

ট্যাগঃ

মাছ চাষিরা পুকুরের পানির মান বুঝবেন কীভাবে?

আপডেট সময়ঃ ০৬:০০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬